Info Must Cover Image
Info Must Profile Picture
Info Must
@infomustpage • 1 Bu gibi insanlar

এখন সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বকাপ খেলা লাইভ দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে
https://infomust.blog

#infomust

Info Must - Blogs

নিজেকে ক্যারিয়ার ও ব্যাক্তিগত জীবনে পাওয়ারফুল বানাবেন যেভাবে

১. নিজের মনকে নিয়ন্ত্রণ করুন।
আপনার চিন্তায় আপনার ভবিষ্যৎ ঠিক করে।তাকে এমনভাবে ট্রেইন করুন যেন, নিজের উপকার টা বুঝে চলতে পারে। যা চাইবে সেটাই প্রশ্রয় দেয়া বন্ধ করুন।
২. নিজের সময়কে নিয়ন্ত্রণ করুন।
সময় এমন একটা জিনিস,একবার চলে গেলে আর ফেরত পাওয়া যায়না।তাই সময় নিজে স্টেবল করুন আর নিজের কাজ বুঝে সময়কে ভাগ করুন।
৩. সব জায়গায় হ্যাঁ বলার অভ্যাস বাদ দিন।
অনুরোধে ঢেঁকি গেলা কিংবা যে কেউ যা চাইবে সেটাই করতে চাওয়া বোকামি।সব জায়গায় হ্যাঁ বলে নিজের ক্ষতি টানবেন না।
৪. নিজের ইমোশনকে কন্ট্রোল করুন।
এটাই আসল খেলা। এখানে যার কন্ট্রোল যত বেশি তার ইফিসিয়েন্সি তত বেশি।
৫. সবার কাছে এভেইলাবল হওয়াটা বাদ দিন।
বন্ধু কলে কথা বলতে চেয়েছে?
সময় দিন।
প্রফেশনাল সার্ভিস চাইছে?
প্রফেশনালি হ্যান্ডেল করুন।
প্রফেশনাল আর পার্সোনাল ব্যাপার টা আলাদা করেন।
৬. নিজের শরীরের নিয়ন্ত্রণ নিন।
নিজের শরীরের নিয়ন্ত্রণ নিজেকেই করতে হবে।কখন ঘুমাবেন,কখন কাজ করবেন,কখন রেস্ট করবেন এই সিধান্ত একান্তই আপনি গ্রহণ করুন।
৭. নিজের অভ্যাস নিয়ন্ত্রণ করুন।
আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ কেমন হবে সেটা ডিফাইন করে।সারাদিন রিলস দেখে অনুপ্রেরণা খুঁজে,বিছানায় পড়ে পড়ে ঘুমালে এমনই হবে লাইফ।
৮. নিজের ফোকাস নিয়ন্ত্রণ করুন
৯. নিজের একটা স্ট্যান্ডার্ড ঠিক করুন।
একটা সময়ে আমি ফ্রীতেই সবার সাথে কথা বলতাম,সবার উপকার করতাম,সবার সমস্যা সমাধান করতাম।
দেখলাম কেউ আর মুল্য দিচ্ছেনা,আর তখনই আমি আসলে নিজের সময়ের মুল্য নিজেই নির্ধারণ করে কাজে নেমে গেলাম।
১০. নিজের ইনার সার্কেল কে মেইনটেইন করতে শিখুন।
এমন মানুষের সানিধ্যে থাকুন,যারা আপনাকে ভালো করতে উৎসাহ দেয়।আপনাকে চ্যালেঞ্জ জানাবে ও অনুপ্রেরণা দিয়ে যাবে।
আবার প্রয়োজনে ভুল ধরে শুধরে দিবে
১১. জীবনের উদ্দেশ্য আগে ফিক্স করুন।
কি করছেন,কেন করছেন,কার জন্য করছেন, এসব ঠিক না থাকলে সেটা পালহীন নৌকার মতই লাগবে।
১২. নিজেকেই নিজের মাস্টার বানান।
জীবন আপনাকে চালাবেনা,আপনাকেই জীবন চালাতে হবে।মন আপনাকে যেন না চালাই,আপনি নিজেই মনকে চালান।
এমন পাওয়ারফুল হতে হবে নিজেকে।

আপনার উইকেন্ড কিভাবে কাটাবেন এটা সম্পূর্ণই আপনার নিজের চয়েজ।
অপশন ১: অ্যাক্টিভ থেকে হেলদি লাইফ।
অপশন ২: অলসতা করে আনহেলদি লাইফ।

১. বেলা করে ঘুম থেকে উঠলে সারাদিনের সকল কাজে পিছিয়ে পড়তে হয়। আর স্বাস্থ্যের জন্য তো মারাত্মক ক্ষতিকারক বটে।
তবে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে দিনের পুরোটা সময়ই আপনার হাতে থাকবে।আর এটা আমাদের স্বাস্থ্যের জন্যও উপকারী।
২. এক্সারসাইজ আমাদের ব্রেইনে ডোপিল ক্ষরণ হতে সাহায্য করে। যা আমাদের উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি কে নিয়ন্ত্রণ করে। এতে করে আমরা আমাদের লাইফে আরো বেশি করে ফোকাস করতে পারি। নিয়মিত এক্সারসাইজ করলে আমরা দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারি।
অন্যদিকে আমরা যদি আমাদের এক্সারসাইজ থেকে বিরত থাকি তাহলে অলোসতা আমাদেরকে ঘিরে ধরে। আস্তে আস্তে আমরা অলস প্রাণীতে পরিণত হয়।
৩. খাদ্য নির্বাচনে যদি করি ভুল তাহলে অকালে দিতে হবে মাসুল।কথায় আছে, খাদ্য আমাদের বাঁচায় আবার খাদ্য আমাদের মৃত্যুর কোলে ঠেলে দেয়।
ফাস্টফুড খেলে শরীরের ওজন দ্রুত বৃদ্ধি পায়। লিভার, ক্যান্সার ও স্মৃতিশক্তি হ্রাস পায়। বেড়ে যায় মৃত্যুঝুঁকি।
তবে, ন্যাচারাল ফুড আমাদের দেহকে নতুন করে গঠন করে। শরীরের নানান ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরকে রাখে ফিট মনকে রাখে সতেজ।
৪. একটু সঞ্চয় পারে আপনার ভবিষ্যতকে সুন্দর করতে। দরকারে আপনার সঞ্চয়কৃত টাকায় কিন্তু কাজে আসে।
তাই একটু মিতব্যায়ী হওয়া শিখতে হবে। তা না হলে সঞ্চিটা আসবে কোথা থেকে।
৫. রাতের ঘুম আমাদের সকলের জন্য অনেক উপকারী। রাতে যখন আমরা একটা প্রপার ঘুম দিই তখন আমাদের শরীর নতুন করে এনার্জি গ্রহণ করে। শরীর নতুন করে বুস্ট করার সুযোগ পাই।
সারারাত আমরা যদি আড্ডা মাস্তি করে রাতের ঘুম থেকে বিরত থাকি তাহলে পরের দিন কাটাতে হবে অমনোযোগী ও অস্বস্তিকর।
৬. সুস্থতায় সকল সুখের মূল। জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হলে আগে সুস্থ থাকতে হবে।
তাই, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখাটা সবথেকে গুরুত্বপূর্ণ।

পুরো পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন কার না থাকে! এবার সেই স্বপ্নকে একটু হলেও পূরণ করার সুযোগ এনে দিয়েছে গুগল। তাদের নতুন ফ্লাইট সিমুলেটর এখন সরাসরি ব্রাউজারেই চালানো যাচ্ছে, একদম বিনামূল্যে।
আলাদা কোনো অ্যাপ নামানোর ঝামেলা নেই। শুধু ব্রাউজার থেকে পাইলট ভিউতে আকাশে উড়ে বেড়াতে পারবেন। সত্যিকারের থ্রিডি বিল্ডিং আর অসাধারণ সব দৃশ্য মিলিয়ে অভিজ্ঞতাটা হবে অন্যরকম।
সবচেয়ে ভালো ব্যাপার হলো, এটি মোবাইল থেকেও ব্যবহার করা যাবে।

যেভাবে শুরু করবেন:
১. প্রথমে আপনার কম্পিউটার থেকে earth.google.com সাইটে যান।
২. হোম স্ক্রিনের ওপরের দিকে থাকা 'Explore Earth' আইকনটিতে ক্লিক করুন।
৩. এবার ওপরের মেনু বার থেকে 'Tools' অপশনটি ওপেন করুন।
৪. মেনু থেকে 'Flight simulator' সিলেক্ট করলেই আপনার স্ক্রিনে আকাশ আর পৃথিবীর চমৎকার দৃশ্য চলে আসবে!

#infomust

image

লাখ টাকার সোলার কিন্তু কাজ শূন্য?
- সমস্যার মূল কারণ
বর্তমানে বিদ্যুতের ক্রমবর্ধমান খরচ এবং লোডশেডিং থেকে মুক্তি পেতে অনেকেই সোলার সিস্টেমের দিকে ঝুঁকছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক গ্রাহক লাখ লাখ টাকা বিনিয়োগ করার পরও কাঙ্ক্ষিত ফলাফল পান না। কেউ পর্যাপ্ত ব্যাকআপ পান না, কারও বিদ্যুৎ বিল কমে না, আবার কেউ বারবার ফল্ট ও সার্ভিসিং সমস্যায় পড়েন।

প্রশ্ন হলো, এত টাকা খরচ করার পরও কেন সোলার সিস্টেম প্রত্যাশিত পারফরম্যান্স দিতে ব্যর্থ হয়?
১. ভুল সিস্টেম ডিজাইন
সোলার সিস্টেমের সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ডিজাইন। অনেক ক্ষেত্রে গ্রাহকের প্রকৃত লোড, ব্যবহার প্যাটার্ন এবং ভবিষ্যৎ চাহিদা বিশ্লেষণ না করেই সিস্টেম ডিজাইন করা হয়। ফলে ইনভার্টার, ব্যাটারি এবং সোলার প্যানেলের মধ্যে ভারসাম্য থাকে না।
২. নিম্নমানের উপকরণ ব্যবহার
সস্তা দামের কারণে অনেক সময় নিম্নমানের ক্যাবল, সার্কিট ব্রেকার, কানেক্টর এবং অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়। শুরুতে এগুলো ঠিকঠাক কাজ করলেও কিছুদিন পর ভোল্টেজ ড্রপ, অতিরিক্ত তাপ উৎপাদন এবং বিভিন্ন ফল্ট দেখা দিতে শুরু করে।
৩. সঠিক ইনভার্টার নির্বাচন না করা
ইনভার্টার হলো পুরো সিস্টেমের মস্তিষ্ক। লোড অনুযায়ী সঠিক ইনভার্টার নির্বাচন না করলে ব্যাকআপ কমে যায়, সিস্টেম বারবার ট্রিপ করে এবং ব্যবহারকারীরা কাঙ্ক্ষিত সুবিধা পান না।
৪. ভুল ব্যাটারি কনফিগারেশন
হাইব্রিড ও অফ-গ্রিড সিস্টেমে ব্যাটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যাটারির ক্যাপাসিটি কম রাখা হয় অথবা নিম্নমানের ব্যাটারি ব্যবহার করা হয়, যার ফলে ব্যাকআপ সময় কমে যায় এবং ব্যাটারির আয়ু দ্রুত শেষ হয়ে যায়।
৫. ইনস্টলেশনে দক্ষতার অভাব
উন্নত মানের পণ্য ব্যবহার করলেও যদি ইনস্টলেশন সঠিকভাবে না হয়, তাহলে পুরো সিস্টেমের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হয়। সঠিক কেবল সাইজিং, আর্থিং, প্রোটেকশন সিস্টেম এবং কমিশনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কীভাবে এই সমস্যা এড়ানো যায়?
◑ অভিজ্ঞ ও দক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে সিস্টেম ডিজাইন করান।
◑ শুধুমাত্র পণ্যের দাম নয়, পুরো ডিজাইনের মান যাচাই করুন।
◑ সঠিক লোড ক্যালকুলেশন করুন।
◑ মানসম্মত ইনভার্টার, প্যানেল ও ব্যাটারি নির্বাচন করুন।
◑ নিয়মিত মনিটরিং ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করুন।

সোলার সিস্টেমে বিনিয়োগ করার আগে মনে রাখুন-ভালো সোলার মানে শুধু বেশি টাকা খরচ নয়, সঠিক ডিজাইন, মানসম্পন্ন উপকরণ এবং দক্ষ ইনস্টলেশন।

image
Yaklaşık

Info Must visit now
https://infomust.blog